Excellent World, all time Online income source, health and beauty, Online job, Part time work, Digital marketing, online marketing, Affiliate Marketing, এখানে নিয়মিত স্বাস্থের বিভিন্ন সমস্যা নিয়ে বিশেষজ্ঞদের মতামত ও চিকিৎসা সম্পর্কিত আলোচনা দেওয়া হয়।

Page Manu

Welcome

Latest Blog Posts

Thanks Every One

অনুসরণকারী

Translate

Health Tips for Life

সুস্থ থাকার জন্য এখানে কিছু টিপস রয়েছে: ভালো করে খান: বিভিন্ন ধরনের ফল, শাকসবজি, গোটা শস্য, লেবু এবং বাদাম খান। অস্বাস্থ্যকর খাবার, লবণ, চিনি এবং স্যাচুরেটেড ফ্যাট সীমিত করুন। পানি পান করুন: হাইড্রেটেড থাকার জন্য পর্যাপ্ত পানি পান করুন। এটি হজম, শক্তি এবং হার্টের স্বাস্থ্যের সাথে সাহায্য করতে পারে। ব্যায়াম: নিয়মিত শারীরিকভাবে সক্রিয় থাকুন। ভালো ঘুম: পর্যাপ্ত ভালো ঘুম পান। অ্যালকোহল সীমিত করুন: অতিরিক্ত অ্যালকোহল সেবনের ফলে লিভারের রোগ এবং ক্যান্সার হতে পারে। মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন: স্ট্রেস পরিচালনা করার উপায় খুঁজুন। চেকআপ করুন: নিয়মিত স্বাস্থ্য অ্যাপয়েন্টমেন্ট, পরীক্ষা, স্ক্রীনিং এবং টিকা দেওয়ার সাথে সাথে থাকুন।

১৩ জানু, ২০২৪

Esomeprazole USP- ইসোমিপ্রাজল ইউ এস পি



Maxpro 20 mg Tab


এন্টি আলসারেন্টঃ-

ইসোমিপ্রাজল ইউ এস পি বাংলাদেশে বিভিন্ন কম্পোনি তৈরি করে থাকে। যেমন - Nexum 20 mg , Nexum 40 mg , Nexum MUPS 20 mg, Nexum MUPS 40 mg  এগুলো হল SQUARE PHARMACURITICAL. 

ESONIX 20 mg , ESONIX 40, Incepta Pharmacuticals Ltd. বিভিন্ন কম্পোনির  ঔষধ পাওয়া যায়। 

উপাদান:

ইসোমিপ্রাজল ইউ এস পি ২০ ক্যাপসুল আছে এন্টেরিক কোটেড পিলেট হিসেবে ইসোমিপ্রাজল ম্যাগনিসিয়াম ট্রাইহাইড্রেট ইউ এস পি ২২.২৭ মি. গ্রা. বা ইসোপিমগ্রাজল ২০ মি. গ্রা. এর সমতুল্য। 

ইসোমিপ্রাজল ৪০ ইউ এস পি: প্রতি ক্যাপসুলে আছে এন্টিরিক কোটেড পিলেট হিসেবে ইসোমিপ্রাজল ম্যাগনেসিয়াম ট্রাইহাইড্রেট ইউ এস পি ৪৪.৫৪ মি. গ্রা. যা ইসোমিপ্রাজল  ৪০ মি. গ্রা. এর সমতুল্য। 

ফার্মাকোলজি

ইসোমিপ্রাজল একটি প্রোটন পাম্প প্রতিরোধক যা গ্যাস্ট্রিক প্যারাইটাল কোষের H+/k+ ATPase  এনজাইমকে সুনির্দিষ্টভাবে বাঁধা প্রদানের মাধ্যমে গ্যাষ্ট্রিক এসিড নি:সরন কমিয়ে দেয়। ইসোমিপ্রাজল সুনির্দিষ্টভাবে প্রোটন পাম্পের উপর কাজ করে এসিড উৎপাদনের শেষ ধাপকে বাধাঁ দেয়ার মাধ্যমে গ্যাষ্ট্রিক  এসিডিটি নিবারন করে। 

নির্দেশনা:- 
* গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স রোগের চিকিৎসায় (জিইআরডি)
* ইরোসিভ ইসোফেগাইটিস নিমূর্লে
* ইরোসিভ ইসোফেগাইটিস নিরাময়
* গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স রোগের লক্ষণ চিকিৎসায় (জিইআরডি) 
NSAID জনিত গ্যাস্ট্রিক আলসারে 
*  Helicobacter pylori নির্মূলে (ট্রিপল থেরাপি)
*  জলিঞ্জার- এলিসন সিনড্রোমে 

মাত্রা ও সেবনবিধিঃ 

গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স রোগে চিকিৎসায় (জিইআরডি)

ইরোসিভ ইসোফেগাইটিন নির্মূলে

২০ মি. গ্রা. বা ৪০ মি.গ্রা.

দৈনিক একবার করে ৪ থেকে ৮ সপ্তাহ পর্যন্ত

ইরোসিভ ইসোফেগাইটিন নিরাময়

২০ মি. গ্রা.

দৈনিক একবার

গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স রোগের লক্ষন চিকিৎসায় (জিইআরডি)

২০ মি. গ্রা.

দৈনিক একবার করে ৪ সপ্তাহ পর্যন্ত

NSAID জনিত গ্যাস্ট্রিক আলসারে

২০ মি. গ্রা.

দৈনিক একবার করে ৬ সপ্তাহ পর্যন্ত

H.pylori নির্মূলে (ট্রিপল থেরাপি)

ইসোমিপ্রাজল

২০ মি. গ্রা.

দৈনিক দুই বার করে ১০ দিন

অ্যামক্সিসিলিন

১০০০ মি. গ্রা.

দৈনিক দুই বার করে ১০ দিন

ক্ল্যারিথ্রোমাইসিন

৫০০ মি. গ্রা.

দৈনিক দুই বার করে ১০ দিন

প্রতিনির্দেশনাঃ-

ইসোমিপ্রাজল এবং যে কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীল রোগীর জন্য এটি প্রতিনির্দেশিত। 

সতর্কতাঃ-

উপসর্গ নিরাময়ে ইসোমিপ্রাজল চিকিৎসা গ্যাস্টিক মেলিগনেন্সির উপস্থিতি নিবারন করে না। 

পার্শ্ব প্রতিক্রিয়াঃ- 

মাথাব্যাথা, পেটফাপাঁ, বমি বমি ভাব, পেটব্যাথা, ডায়রিয়া, মুখের শুস্কতা, মাথা ঝিমঝিম/মাথা, ঘুরানো এবং কোষ্ঠকাঠিণ্য।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার 

গর্ভাবস্থায়: ইসোমিপ্রাজল একটি প্রেগনেন্সি ক্যাটাগরি সি ওষুধ। গর্ভধারনের সময় অতি প্রয়োজনীয়তায় ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা যেতে পারে। 

স্তন্যদানকালেঃ- ইসোমিপ্রাজল মাতৃদুগ্ধে নি:সৃত হয় কিনা তা এখনও প্রতিষ্ঠিত নয়। অপরিহার্যতার কথা বিবেচনা করে দুগ্ধদান বা ওষুধ নেয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিতে হবে। 

শিশুদের ও কিশোরদের ক্ষেত্রে ব্যবহারঃ- 

১-১৭ বছর বয়সের  ক্ষেত্রে গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স  রোগের স্বল্প মেয়াদী চিকিৎসায় ইসোমিপ্রাজল নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত। 

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়াঃ- 

ইসোমিপ্রাজল গ্যাস্ট্রিক এসিড নি:সরন কমিয়ে দেয়। তাই যেসব ওষুধ যেমন কিটোকোনাজল, আয়রণ সল্ট এবং ডিজাক্সিন এর বায়োএভেইলেবিলিটি গ্যাস্ট্রিক pএর উপর নির্ভরশীল তাদের শোষণ ইসোমিপ্রাজল দ্বারা প্রভাবিত হতে পারে। 


অতিমাত্রঃ

মাত্রাধিক্যের কোন ঘটনা জানা যায়নি। ইসোমিপ্রাজল প্লাজমা প্রোটিনের সাথে আবদ্ধ থাকে। তাই সহজেই ডায়ালাইজেবল হয়না। মাত্রাধিক্যের ক্ষেত্রে লক্ষণসমূহ দেখলে সাধারণ সহায়ক পদক্ষেপগুলো গ্রহন করতে হবে। 

সংরক্ষনঃ- 

শিশুদের নাগালের বাইরে রাখুন। আলো থেকে দূরে, ৩০০ সে. তাপমাত্রায় নিচে রাখুন।